[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল: নতুন সময়সূচি জানাবে ইসি

প্রকাশঃ
অ+ অ-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন | গ্রাফিক্স: পদ্মা ট্রিবিউন 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর–৩ আসনের সংসদ নির্বাচন বাতিল করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তী সময়ে এই আসনে ভোটের নতুন সময়সূচি ঘোষণা করা হবে।

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান (বাদল) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে তিনি মারা যান।

জামায়াতের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজস্ব পাতায় রাত ৩টা ২৪ মিনিটে এক বার্তার মাধ্যমে বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয়, কিডনি জটিলতায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরুজ্জামান মারা যান। তিনি জামায়াতের শেরপুর জেলা শাখার সম্পাদক ছিলেন।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুতে শেরপুর–৩ আসনের নির্বাচন বাতিল বলে গণ্য হবে। এই আসনে নির্বাচনের নতুন সময়সূচি জানাবে নির্বাচন কমিশন।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে গণভোট আয়োজনের কথা রয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন