জুরাইনে যুবককে গুলি করে হত্যা
প্রকাশঃ
| গুলি | প্রতীকী ছবি |
রাজধানীর জুরাইনে দুর্বৃত্তদের গুলিতে একজন যুবক নিহত হয়েছেন। পুলিশ ধারণা করছে, এটি পূর্বশত্রুতার জেরে ঘটে থাকতে পারে।
নিহতের নাম পাপ্পু শেখ (২৬)। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির নাম বা পরিচয় পাওয়া যায়নি।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শ্যামপুর অঞ্চলের সহকারী কমিশনার মো. সরাফত উল্লাহ বলেন, গুলিতে একজন যুবক নিহত হয়েছেন। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পাপ্পুর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Comments
Comments