[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

যশোরে বাড়ির সামনে ছুরিকাঘাত করে যুবককে হত্যা

প্রকাশঃ
অ+ অ-
ছুরিকাঘাত | প্রতীকী ছবি

যশোর সদর উপজেলায় বাড়ির সামনে ছুরিকাঘাতে শহিদুল ইসলাম (৪০) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার পাগলাদহ গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল সাড়ে চারটার দিকে শহিদুল বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় পূর্ববিরোধকে কেন্দ্র করে একই গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে তাঁর কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে তারা শহিদুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত শহিদুলের বাবা বছির উদ্দিন হাসপাতালে সাংবাদিকদের বলেন, একই গ্রামের চারজনকে তিনি সন্দেহ করছেন। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবুল বাশার বলেন, হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনের নাম–পরিচয় পাওয়া গেছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য শহিদুলের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন