[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

খালেদা জিয়ার চিকিৎসায় ব্রিটিশ চিকিৎসক ঢাকায়

প্রকাশঃ
অ+ অ-
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য ঢাকায় আসা ব্রিটিশ বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েলকে বিমানবন্দরে স্বাগত জানাচ্ছেন | ছবি: পদ্মা ট্রিবিউন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল ঢাকায় এসেছেন।

আজ বুধবার সকাল ১০টা ২০ মিনিটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

ঢাকায় এসে ডা. রিচার্ড বিয়েল রাজধানীর এভায়কেয়ার হাসপাতালে চলে যান। হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা চলছিল।

ব্রিটিশ চিকিৎসক রিচার্ড বিলকে অভ্যার্থনা জানান সাবেক দুই সচিব | ছবি: পদ্মা ট্রিবিউন

গতকাল মঙ্গলবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য বিএনপির সব প্রস্তুতি রয়েছে। তবে বর্তমান অবস্থায় ও মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া কিছু করার সুযোগ নেই। যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক খালেদা জিয়াকে দেখবেন।

ডা. জাহিদ হোসেন আরও জানান, যুক্তরাজ্যের চিকিৎসক দেখার পর যদি মেডিকেল বোর্ড প্রয়োজন মনে করে, তখন খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে।

উন্নত চিকিৎসার জন্য এর আগে গত জানুয়ারিতে খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন। সেখানে প্রথমে হাসপাতালে, পরে ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসা নিয়েছিলেন। প্রায় চার মাস অবস্থানের পর তিনি ৬ মে দেশে ফেরেন।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভায়কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। রোববার ভোরের দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন