[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

খালেদা জিয়ার জানাজা আজ বেলা ২টায়, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে

প্রকাশঃ
অ+ অ-

খালেদা জিয়া | ছবি: বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে 

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা আজ বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে তাঁর স্বামী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। এসব তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি স্থায়ী কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। দুপুর সাড়ে ১২টার দিকে স্থায়ী কমিটির এই সভা শুরু হয়। এতে স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গুলশান কার্যালয়ে দুই ঘণ্টাব্যাপী স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। পুরো জানাজা কার্যক্রম সঞ্চালনা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সবাইকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে জানাজায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, সবাই তাঁর দাফনেও অংশ নেবেন।

সাত দিনব্যাপী শোক পালনের ঘোষণা দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকারের পক্ষ থেকে শোক ও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আমরা সরকারকে ধন্যবাদ জানাই। পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও সাত দিনব্যাপী শোক ঘোষণা করা হয়েছে। এই সাত দিন আমরা কালো ব্যাজ ধারণ করব। একই সঙ্গে প্রতিটি দলীয় কার্যালয়ে কালো পতাকা উড়বে। প্রতিটি কার্যালয়ে কোরআন তেলাওয়াত ও দোয়া পড়া হবে। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন