মেঘনায় ঘন কুয়াশার মধ্যে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৭
![]() |
| হরিণাঘাট এলাকায় মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত একটি লঞ্চ | ছবি: পদ্মা ট্রিবিউন |
ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে সাত জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত দুইটার দিকে হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর আহত ও নিহত যাত্রীদের ঢাকার সদরঘাটে নেওয়া হয়। এ বিষয়ে সদরঘাট নৌ থানার ইনচার্য সোহাগ রানা বলেন, লঞ্চ সংঘর্ষের ঘটনায় সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও কয়েকজন আহত হয়েছেন। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চাঁদপুরের ট্রাফিক পরিদর্শক বাবু লাল বৌদ্ধ বলেন, দুই লঞ্চের সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আরও একজন মারা যান। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
বাবু লাল বৌদ্ধ জানান, ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি গতকাল রাত দুইটার পর হাইমচর এলাকা অতিক্রম করছিল। সে সময় নদীতে ঘন কুয়াশা ছিল। এ অবস্থায় ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সঙ্গে জাকির সম্রাট-৩ লঞ্চটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। পরে এমভি কর্ণফুলী-৯ নামের আরেকটি যাত্রীবাহী লঞ্চে করে জাকির সম্রাট-৩ লঞ্চের যাত্রীদের ঢাকায় পাঠানো হয়। পথে আরও এক যাত্রীর মৃত্যু হয়।

Comments
Comments