[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন, জানিয়লেন জাহিদ হোসেন

প্রকাশঃ
অ+ অ-
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ফটকের সামনে | ছবি: পদ্মা ট্রিবিউন  

মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হবে বলে জানান জাহিদ হোসেন।

জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য বিএনপির সব প্রস্তুতি রয়েছে। তবে বর্তমান অবস্থা ও মেডিকেল বোর্ডের বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ফটকের সামনে এক ব্রিফিংয়ে এ কথা বলেন জাহিদ হোসেন।

এই হাসপাতালে ১০ দিন ধরে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন; বা বলা যায়, তিনি চিকিৎসা ঠিকভাবে অনুসরণ করতে পারছেন।

জাহিদ হোসেন আরও বলেন, আজ যুক্তরাজ্য থেকে তাঁকে (খালেদা জিয়া) দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন। তাঁরা দেখবেন। দেখার পর তিনি যদি ট্রান্সফারেবল হন, যদি তাঁকে স্থানান্তর করার প্রয়োজন পড়ে, যদি মেডিকেল বোর্ড মনে করে, তখন তাঁকে সঠিকভাবে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন