[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

তিন পার্বত্য জেলার স্কুলে বসছে স্টারলিংক সংযোগ

প্রকাশঃ
অ+ অ-
প্রতীকী ছবি

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি জেলার স্কুলগুলোতে বসানো হচ্ছে স্টারলিংক ইন্টারনেট সংযোগ। এ জন্য বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল), খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মধ্যে তিনটি আলাদা চুক্তি সই হয়েছে।

বিএসসিএল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৭ নভেম্বর বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে, ১২ নভেম্বর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে এবং ১১ নভেম্বর খাগড়াছড়ি সার্কিট হাউসে তিনটি চুক্তি সই হয়।

বিএসসিএল মনে করছে, এসব চুক্তির ফলে স্টারলিংক ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে তিন জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ধাপে ধাপে ই-লার্নিং ব্যবস্থা চালু হবে। এর ফলে পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীরা নিরবচ্ছিন্ন ও দ্রুতগতির ইন্টারনেট সংযোগ ব্যবহার করে অনলাইন ক্লাস, ডিজিটাল কনটেন্ট ও ভার্চুয়াল শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারবে। তাই ভৌগোলিক বাধা থাকলেও দূরবর্তী এলাকার শিক্ষার্থীরাও মূলধারার শিক্ষায় যুক্ত হওয়ার সুযোগ পাবে।

বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, এই চুক্তির মাধ্যমে পাহাড়ি অঞ্চলের শিক্ষাক্ষেত্রে একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলে গেল। প্রযুক্তির মাধ্যমে শিক্ষার মান বাড়ানো ও তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে দক্ষ জনগোষ্ঠী তৈরির পথে সরকার আরও এক ধাপ এগিয়ে গেল।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন