[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চট্টগ্রামে চার মন্দিরে একসঙ্গে চুরি, মামলা

প্রকাশঃ
অ+ অ-
চুরি | প্রতীকী ছবি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একই রাতে চারটি মন্দিরে চুরি হয়েছে। বৃহস্পতিবার উপজেলার হাইলধর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। শনিবার বিকেলে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, চুরি হওয়া চার মন্দিরের মধ্যে দুটি সর্বজনীন ও দুটি পারিবারিক। বৃহস্পতিবার রাতে এসব মন্দিরের তালা ভেঙে দুর্বৃত্তরা ভেতরে থাকা সোনার হার, শঙ্খ, ডালা, পূজার পাত্র, লোটাসহ নিত্যপূজার সামগ্রী চুরি করে। শিবমন্দির থেকে শিবের সর্প অলংকার, নন্দি মূর্তি, তামার ত্রিশূল, ধাতব ঘণ্টাসহ বিভিন্ন সামগ্রীও চুরি হয়েছে। শুক্রবার ভোরে সেবায়েতরা চুরি সম্পর্কে জানতে পারেন। বিষয়টি জানাজানি হলে শনিবার মামলা করা হয়।

আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মজনু মিয়া জানান, মন্দিরে চুরির ঘটনায় একটি মামলা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন