[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গুমের মামলায় ট্রাইব্যুনালে হাজির ১০ সেনা কর্মকর্তা, নিরাপত্তা জোরদার

প্রকাশঃ
অ+ অ-
বাংলাদেশ জেলের সবুজ রঙের এই প্রিজন ভ্যানে করে সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। আজ বুধবার সকালে | ছবি: পদ্মা ট্রিবিউন 

গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ১০ জন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে তাঁদের ট্রাইব্যুনালে আনা হয়। বাংলাদেশ জেলের সবুজ একটি এসি প্রিজন ভ্যানে এই কর্মকর্তাদের আনা হয়।

সেনা কর্মকর্তাদের উপস্থিতি উপলক্ষে ট্রাইব্যুনাল এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সকালে দেখা যায়, নিরাপত্তার অংশ হিসেবে ট্রাইব্যুনাল সংলগ্ন হাইকোর্টের মূল ফটকের সামনে সেনাসদস্যরা অবস্থান করছেন। সেখানে পুলিশেরও উপস্থিতি ছিল। ট্রাইব্যুনালের মূল ফটকের কাছে বিজিবি ও র‍্যাব সদস্যরাও অবস্থান নেন।

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই সেল) গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৭ জন আসামি।

গ্রেপ্তার আসামিদের মধ্যে ১০ জন সেনা কর্মকর্তা রয়েছেন। তাঁরা হলেন: ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, মো. কামরুল হাসান, মো. মাহাবুব আলম, কে এম আজাদ; কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে); লে. কর্নেল মো. মশিউর রহমান, সাইফুল ইসলাম সুমন ও মো. সারওয়ার বিন কাশেম। তাঁদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এ মামলার অন্য আসামিদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ সাত জন পলাতক।

আজ ট্রাইব্যুনালে এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন