[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য, ভারতের দূতকে তলব করলো বাংলাদেশ

প্রকাশঃ
অ+ অ-
বাংলাদেশ ও ভারতের পতাকা

দিল্লিতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানধারার ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য মোটেও ভালো নয়। তাই বাংলাদেশ অবিলম্বে ভারতের কাছে অনুরোধ করেছে, যেন ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলার সুযোগ বন্ধ করা হয়।

আজ বুধবার ঢাকায় ভারতীয় উপহাইকমিশনার পবন ভাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক এই বার্তা দেন। দিনের প্রথম ভাগে ভারতীয় উপহাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়েছিল।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতের রাজধানীতে থাকা শেখ হাসিনাকে প্রধানধারার ভারতীয় গণমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের গভীর উদ্বেগ আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারের মুখোমুখি এক পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশবিরোধী ঘৃণামূলক বক্তব্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার জন্য মঞ্চ দেওয়া, এই ধরনের পদক্ষেপ দুই দেশের মধ্যে গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার জন্য মোটেও সহায়ক নয়।

ভারতীয় কূটনীতিককে বলা হয়েছে, অবিলম্বে শেখ হাসিনার গণমাধ্যমে কথা বলা বন্ধ করার বিষয়ে তিনি যেন নয়াদিল্লিতে বাংলাদেশের অনুরোধটি পৌঁছে দেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন