[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আরও ৩ বছরের জন্য জামায়াতের আমির হলেন শফিকুর রহমান

প্রকাশঃ
অ+ অ-
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান | গ্রাফিকস: পদ্মা ট্রিবিউন 

বাংলাদেশ জামায়াতে ইসলামী পুনরায় শফিকুর রহমানকে দলের আমির নির্বাচিত করেছে। তিনি আগামী তিন বছর দলের নেতৃত্ব দেবেন।

জামায়াতের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম গত শনিবার রাতে দলের ‘আমির’ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। আজ রোববার জামায়াতের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জামায়াত জানিয়েছে, ৯ থেকে ২৫ অক্টোবর সারা দেশের সদস্যরা (রুকন) গোপন ব্যালটের মাধ্যমে দলের আমির নির্বাচনে ভোট দেন। ভোটগ্রহণ শেষ হলে দায়িত্বপ্রাপ্ত দল ফল গণনা করে।

দলের পক্ষ থেকে বলা হয়েছে, গত রাতেই আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার আমির নির্বাচনের ফল ঘোষণা করেন। ফলাফলের ভিত্তিতে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য সর্বোচ্চ ভোট পেয়ে শফিকুর রহমান আমির হয়েছেন।

এর আগে ২০২০-২২ এবং ২০২৩-২৫ মেয়াদে তিনি জামায়াতের আমির ছিলেন। এবার তিনি টানা তৃতীয়বারের মতো দলের আমির নির্বাচিত হলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন