[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নরসিংদীতে কিশোর চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাই

প্রকাশঃ
অ+ অ-
লাশ | প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরায় এক কিশোর চালকের গলা কেটে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি গতকাল শনিবার বিকেলে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের বদরপুর গ্রামে ঘটে।

নিহত কিশোরের নাম শাহাদাৎ হোসেন (১৩)। তিনি রায়পুরার আদিয়াবাদ গ্রামের দক্ষিণপাড়ার মো. ইব্রাহিম মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, ঘটনাস্থলের রাস্তা বেশ নির্জন। মানুষের চলাচল কম থাকলেও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। বিকেলে রক্তাক্ত অবস্থায় শাহাদাৎকে রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়ে যেতে দেখা যায়। সেখানে পৌঁছেই সে লুটিয়ে পড়ে এবং মারা যায়। পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে কিশোরের লাশ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে রায়পুরা থানার পরিদর্শক মো. মাসুদ আলম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। এ সময় কিশোরের পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করেন। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত কিশোরের পরিবার জানিয়েছেন, শাহাদাৎ মাদ্রাসায় পড়াশোনা করত। তার বাবা শারীরিকভাবে প্রতিবন্ধী। বড় ভাই ইয়াসিন মিয়া অটোরিকশা চালিয়ে পরিবারের খরচ বহন করেন। গতকাল সকাল ১০টার দিকে শাহাদাৎ শখের বশে বড় ভাইয়ের অটোরিকশা নিয়ে বের হয়। দুপুরে পরিবারের কাছে খবর আসে, শাহাদাৎকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং অটোরিকশা ছিনিয়ে নেওয়া হয়েছে।

রায়পুরা থানার পরিদর্শক মো. মাসুদ আলম বলেন, কিশোর চালকের গলা কেটে অটোরিকশা ছিনিয়ে নেওয়া হয়েছে। যারা এ হত্যাকাণ্ডে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন