[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ স্থাপনায় ছাত্রলীগের তালা

প্রকাশঃ
অ+ অ-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা  | ছবি: ফেসবুক থেকে নেওয়া 

১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি সফল করার জন্য ছাত্রলীগ তৎপর হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচটি একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা।

তালাবদ্ধ ভবনের মধ্যে রয়েছে—চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর), পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হলের প্রধান ফটক এবং বিজ্ঞান ভবন।

ঘটনার পর ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন তার ফেসবুক পেজে তালাবদ্ধ স্থানগুলোর ছবি শেয়ার করে লিখেছেন, '১৩ নভেম্বর সারাদিন লকডাউন সফল করুন। তিনি তালিকাভুক্ত করেছেন—চারুকলা অনুষদ, আইইআর, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেট ও বিজ্ঞান ভবন।' 

ঢাবির সহ-উপাচার্য ড. মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, 'আমরা ইতিমধ্যেই কিছু তথ্য পেয়েছি, তবে সম্পূর্ণ তথ্য এখনও হাতে আসেনি। প্রায় এক ঘণ্টা আগে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তদন্ত চলছে এবং সব তথ্য পাওয়া মাত্র যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।'

তিনি আরও বলেন, 'ক্যাম্পাসে বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে যারা ঘটনার সঙ্গে যুক্ত, তাদের শনাক্তের কাজ চলছে। আজকের মধ্যেই সংশ্লিষ্টদের চিহ্নিত করার চেষ্টা করা হবে।' 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন