[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সচিবালয়ের নবনির্মিত ভবনে আগুন

প্রকাশঃ
অ+ অ-
রোববার দুপুর ২টার দিকে আগুন লাগে | ছবি: পদ্মা ট্রিবিউন 

সচিবালয়ের নতুন এক ভবনের নবম তলায় 'ভেন্টিলেশন ফ্যানে' আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রোববার দুপুরে আধুনিক নকশায় তৈরি এই নতুন ভবনে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে কর্মকর্তা ও কর্মচারীরা সিঁড়ি ব্যবহার করে নিচে নামেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার এলার্মও বাজতে থাকে।

আগুন নিয়ন্ত্রণের পর ঢাকার ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. সালেহ উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘বেলা ২টার দিকে আমরা আগুন লাগার খবর পেয়েছি। সচিবালয়ের ভেতরে থাকা ফায়ার সার্ভিসের গাড়ি ২টা ২ মিনিটে এক নম্বর ভবনের সামনে পৌঁছায়। এরপর নবম তলায় গিয়ে সহজেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’

ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, ‘আগুন  ভেন্টিলেশন ফ্যান থেকে লেগেছিল। মাত্র দুই-তিন মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। বাড়তি সতর্কতার জন্য আমাদের লোকজন সেখানে অবস্থান করছে। হাইড্রেন্ট লাইন ব্যবহার করে আশপাশ ঠান্ডা করা হচ্ছে।’

সালেহ উদ্দিন আরও বলেন, ‘সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট এবং সচিবালয়ের ভেতরে থাকা একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে সাহায্য করেছে। কীভাবে আগুন লেগেছে তা পরে জানা যাবে। তবে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন