[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নওগাঁয় এনসিপির ৭৫ সদস্যের জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রকাশঃ
অ+ অ-
মাহফুজার রহমান চৌধুরী ও খন্দকার তারিকুল ইসলাম | ছবি: সংগৃহীত 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নওগাঁ জেলা আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। ৭৫ সদস্যের এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মাহফুজার রহমান চৌধুরীকে, আর সদস্যসচিব হয়েছেন খন্দকার তারিকুল ইসলাম।

গতকাল রোববার রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই আহ্বায়ক কমিটিকে আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে ২৪টি পদ রাখা হয়েছে, আর সদস্য পদে আছেন ৫১ জন।

অন্য পদে থাকা নেতাদের মধ্যে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোজাহারুল হক; যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব আল হাসান, আখিয়ার পরাগ, আবদুর রউফ, জিয়াউর রহমান, গোলাম রাব্বানী ও এস এম জাহিদ রাব্বানী রশিদ; সিনিয়র যুগ্ম সদস্যসচিব খায়রুজ্জামান প্রভাত; যুগ্ম সদস্যসচিব সুজন কুমার, তৌফিকুর তপু, আবদুল হান্নান, নুরুজ্জামান শেখ, তৌফিক আহমেদ তুলিন ও রাহাত চৌধুরী; সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আহসান, বিপুল হাসান, সেলিম হোসেন, গোলাম মোস্তফা, আবু আসাদ নওসের আজম ও আকরাম হোসেন।

এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক করা হয়েছে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ শেখ ফাহমিনের মা কাজী লুলুল মাহফিন শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলীকে।

নবগঠিত কমিটির সদস্যসচিব তারিকুল ইসলাম বলেন, নতুন দল হিসেবে এনসিপির জনপ্রিয়তা অন্যদের তুলনায় বেশি। দল এখন প্রাথমিক পর্যায়ে আছে। অল্প সময়ের মধ্যেই সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করে বিভিন্ন উপজেলায় কমিটি গঠন করা হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন