[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সরকারি চাল আত্মসাৎ করায় যুবদল নেতা গ্রেপ্তার

প্রকাশঃ
অ+ অ-
আটক যুবদল নেতা দেলোয়ার | ছবি: পদ্মা ট্রিবিউন

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের মামলায় দেলোয়ার হোসেন (৩২) নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দেলোয়ার ইটনা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং উপজেলার মৃগা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার জানু মিয়ার ছেলে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ইটনা থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান। তিনি বলেন, বুধবার বিকেলে উপজেলা পরিষদের সামনের রাস্তা থেকে দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

থানা–পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির জন্য একটি ট্রলারে করে তাড়াইল উপজেলায় নেওয়ার সময় ৭২ বস্তা চালসহ তিনজনকে আটক করা হয়। পরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাবুল আকরাম বাদী হয়ে ইটনা থানায় ডিলার জানু মিয়া ও তাঁর ছেলেসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন।

এসআই আনিছুর রহমান বলেন, মামলার পর থেকে দেলোয়ার পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে তাঁকে উপজেলা পরিষদের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলার আট আসামির মধ্যে এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন