[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মেহেরপুর পুলিশ সুপারের বাসভবনে অগ্নিকাণ্ড

প্রকাশঃ
অ+ অ-
মেহেরপুরে পুলিশ সুপারের বাসভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। বুধবার বিকেলে | ছবি: পদ্মা ট্রিবিউন 

মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল চারটার দিকে শহরের কোর্ট মোড় এলাকায় বাসভবন থেকে ধোঁয়া ওঠতে দেখা যায়। এ সময় আশপাশের মানুষ সেখানে জড়ো হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসভবনের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরিত হয়ে আগুনের ঘটনা ঘটেছে।

পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, ‘আমি বাসভবনে একাই ছিলাম। খবর পেয়ে এসে দেখি, আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।’

আগুনে বাসভবনের রেফ্রিজারেটর, সোফাসেট, চেয়ার, টেবিলসহ বেশ কিছু আসবাবপত্র পুড়েছে।

মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সাকরিয়া হায়দার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট কাজ শুরু করে। অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন