[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চিকিৎসক দলের পরামর্শের ওপরই নির্ভর করছে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত: ডা. জাহিদ হোসেন

প্রকাশঃ
অ+ অ-
এভার কেয়ার হাসপাতালে সামনে খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানান এজেডএম জাহিদ হোসেন। ২৯ নভেম্বর | ছবি: পদ্মা ট্রিবিউন 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ পেলেই তাঁকে বিদেশে নেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় দেশ ও বিদেশের চিকিৎসকদের সমন্বয়ে সব ধরনের চেষ্টা করা হচ্ছে।

আজ শনিবার রাত ৯টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানান জাহিদ হোসেন।

এর আগে বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সব প্রস্তুতি আছে। তবে এখন তাঁর শারীরিক অবস্থা সেই ভ্রমণের চাপ নেওয়ার মতো নয়।

মির্জা ফখরুল আরও বলেন, বর্তমানে খালেদা জিয়ার অবস্থা বিদেশে নেওয়ার উপযোগী নয়। শারীরিক অবস্থা আরও স্থিতিশীল হলে তখন বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন