[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজশাহীতে গ্যাস বেলুন বিস্ফোরণে পাঁচজন দগ্ধ

প্রকাশঃ
অ+ অ-

সিলিন্ডার থেকে বিস্ফোরণের | প্রতীকী ছবি 

রাজশাহীর গোদাগাড়ীতে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দিগ্রাম এলাকায় সাফিনা পার্কের সামনে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন গোদাগাড়ীর দেওয়ানপাড়া গ্রামের রাকিবুল ইসলাম (৬৫) ও জলসরি (৩৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া গ্রামের হামিম আলী (১৭), নওগাঁর নিয়ামতপুর উপজেলার সিরাজপুর গ্রামের একরামুল হক (৫৪) ও রনি আহমেদ (২২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাফিনা পার্কের সামনে এক বিক্রেতা সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরছিলেন। তখন সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে বিক্রেতাসহ পাঁচজন দগ্ধ হন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ শংকর কে রায় বলেন, আহত সবাইকে বার্ন ইউনিটের ২৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। প্রত্যেকের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন