[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শহিদুল আলম ও ফিলিস্তিনের পাশে আছে বিএনপি: তারেক রহমান

প্রকাশঃ
অ+ অ-

ফ্লোটিলায় শহিদুল আলম ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান | কোলাজ 

গাজাগামী বহরে অংশ নেওয়ায় বাংলাদেশের আলোকচিত্রী ও  দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমের সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার এক ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন, ‘গাজাগামী ফ্লোটিলায় শহিদুল আলমের পদক্ষেপ কেবল সংহতি প্রকাশ নয়, এটি বিবেকের গর্জন। বাংলাদেশের পতাকা বহন করে তিনি বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছেন যে এ দেশের মানুষ কখনো নিপীড়ন ও অন্যায়ের কাছে মাথা নত করে না।’ 

তিনি আরও জানান, বিএনপি শহিদুল আলম ও ফিলিস্তিনের জনগণের পাশে আছে এবং সব সময় থাকবে।

শহিদুল আলম তথ্য ও সংবাদ অবরোধ ভাঙার উদ্যোগে প্রথম বাংলাদেশি হিসেবে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) মিডিয়া ফ্লোটিলায় যোগ দিয়েছেন।

ইসরায়েলের অবরোধ ভাঙতে গাজা অভিমুখী জাহাজ কনশান্স থেকে শুক্রবার দুপুরে ফেসবুকে ভিডিও বার্তা দেন শহিদুল আলম। কনশান্স হলো আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) ও থাউজেন্ড ম্যাডলিনস টু গাজার (টিএমটিজি) নৌবহরের একটি জাহাজ। এফএফসি ইসরায়েলের অবরোধ ভাঙতে ও গাজায় ত্রাণ পৌঁছানোর বৈশ্বিক প্রচেষ্টার অংশ।

ভিডিও বার্তায় শহিদুল আলম বলেন, ‘আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, গাজা পর্যন্ত যাব এবং কোনো বাধাই গ্রহণ করব না।’ 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন