[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নৌকা থেকে পড়ে কিশোর নিখোঁজ

প্রকাশঃ
অ+ অ-
নওগাঁর ছোট যমুনা নদীতে নৌ শোভাযাত্রার মধ্য দিয়ে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন করেন জেলার সনাতন ধর্মাবলম্বীরা। ছোট আত্রাই নদে এমনই এক আয়োজনে নৌকা থেকে পড়ে নিখোঁজ হয় কিশোর রনি। ছবিটি বৃহস্পতিবার বিকেলে তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন 

নওগাঁর মহাদেবপুর উপজেলায় আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আত্রাই নদীর মহাদেবপুর শিবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রণজিত হাওলাদারের ছেলে। ঘটনার পর তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।

স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনের অংশ হিসেবে প্রতিবারের মতো এবারও আত্রাই নদীতে প্রতিমা ভাসানোর আয়োজন করা হয়েছিল। স্থানীয় মানুষ, পরিবারের সদস্য, বন্ধুবান্ধবসহ অনেকে নৌকা নিয়ে নদীতে ঘুরছিলেন। এর মধ্যে রনি যে নৌকায় ছিল, সেটি মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছায়। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। এ সময় নৌকায় রনির সঙ্গে থাকা লোকজন দ্রুত থানা-পুলিশকে খবর দেন। পুলিশের সহযোগিতায় স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। তবে আজ সকাল ১০টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

মহাদেবপুর থানার ওসি শাহিন রেজা বলেন, 'নিখোঁজ কিশোরকে দ্রুত উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা করছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তল্লাশি চলছে।'

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন