[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গাজীপুরে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ: ট্রেন চলাচল বন্ধ

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি গাজীপুর

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার গাজীপুরে ডুয়েট এলাকায় রেললাইন অবরোধ করেন। ৪০ মিনিট পর বেলা ১১টা ৪০ মিনিটে তাঁরা সেখান থেকে সরে যান | ছবি: পদ্মা ট্রিবিউন

বিভিন্ন দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এলাকায় রেললাইন অবরোধ করেন। তাঁরা রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা ট্রেন আটকে বিক্ষোভ করেন। এ সময় প্রায় ৪০ মিনিট উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ থাকে।

আজ সকাল ১০টার দিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা জয়দেবপুর শিমুলতলী এলাকায় বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা পাশেই রেললাইন অবরোধ করেন। বেলা ১১টার দিকে তাঁরা রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেন আটকে দেন। পরে বেলা ১১টা ৪০ মিনিটে ট্রেনটি ছেড়ে দেন শিক্ষার্থীরা। পরে তাঁরা মিছিল নিয়ে শহরের শিববাড়ী মোড়ের দিকে রওনা দেন।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল হোসেন বলেন, শিক্ষার্থীরা বিক্ষোভ করে একপর্যায়ে বনলতা ট্রেন আটকে দেন। ৪০ মিনিট পর তাঁরা ট্রেনটি ছেড়ে দেন। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শিক্ষার্থীরা জানান, গত বুধবার ও আগামীকাল শুক্রবার ঢাকা মেট্রোরেলের সেকশন ইঞ্জিনিয়ার পদের পরীক্ষায় বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা রিট করায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর প্রতিবাদে তাঁরা আন্দোলনে নেমেছেন।

তাঁদের দাবি অবিলম্বে স্থগিত হওয়া সেকশন ইঞ্জিনিয়ার পদের নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ করতে হবে। উপসহকারী প্রকৌশলী পদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ও এর ইন্ধনদাতাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। উপসহকারী প্রকৌশলী (দশম গ্রেড) পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী ব্যতীত  কাউকে আবেদন করতে দেওয়া যাবে না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা ও শিক্ষার্থীদের নামে যাঁরা অসৌজন্যমূলক পোস্ট করেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন