[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

দেশকে এগিয়ে নিতে সংস্কার, বিচার ও নির্বাচন একসঙ্গে প্রয়োজন: সাকি

প্রকাশঃ
অ+ অ-

গণসংলাপ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। শনিবার সন্ধ্যায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় জিএম পাইলট স্কুল মিলনায়তনে | ছবি: পদ্মা ট্রিবিউন 

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ‘জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও শহীদদের ঋণ পরিশোধ করতে হলে সংস্কার, বিচার ও নির্বাচন একসঙ্গে এগিয়ে নিতে হবে। এই তিন কর্মসূচিতে যেন কোনো শক্তি বাধা সৃষ্টি করতে না পারে, সে জন্য দেশের তরুণদের সচেতন থাকতে হবে।’

শনিবার বিকেলে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় জিএম পাইলট উচ্চবিদ্যালয় মিলনায়তনে এক গণসংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জোনায়েদ সাকি।

গণসংহতি আন্দোলনের এই শীর্ষ নেতা বলেন, ‘আজ আমাদের সঙ্গে তরুণেরা যুক্ত হয়েছেন, এটা আনন্দের বিষয়। তরুণেরা রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন। ব্রিটিশ ঔপনিবেশিকবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, ৭১–এর মুক্তিযুদ্ধ, ৯০–এর গণ–আন্দোলন, সর্বশেষ ২৪–এ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তরুণেরা জীবন দিয়ে যে ইতিহাস সৃষ্টি করেছেন, তার তুলনা করা কঠিন। সেদিন রাজপথে ছাত্র-জনতার ভূমিকা আমাদের সাহসী করে তুলেছে। লড়াই–সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের প্রধানকে পালিয়ে যেতে বাধ্য করেছেন ছাত্ররা। এই অর্জন যেন বেহাত না হয়, সে জন্য তরুণদের ভূমিকা রাখতে হবে।’

জোনায়েদ সাকি বলেন, ‘পতিত ফ্যাসিস্ট এখনো বাংলাদেশে তাদের পেশিশক্তি দেখায়। পুলিশ ভূমিকা পালন করতে পারে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের নিরাপত্তা দিতে পারছে না। দেশে মব মন্ত্রাস চলে। মব সৃষ্টির ঘটনাগুলোকে পুঁজি করে এখন খুনিরাও তাদের মাথা উঁচু করতে শুরু করেছে।’

জুলাই শহীদদের হত্যার বিচার প্রসঙ্গে জোনায়েদ সাকি বলেন, ‘বাংলাদেশে প্রতিটি খুনের বিচার হতে হবে। জুলাই আন্দোলনে শহীদদের পরিবার হত্যার বিচার চাইছে, কিন্তু বিচার হচ্ছে না। এর দায় কে নেবে? দেশের বর্তমান পরিস্থিতিতে যদি জনগণ ঘরে ফিরে যায়, তাহলে আবু সাঈদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। সুতরাং আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এর কোনো বিকল্প নেই।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ফুলবাড়ী শাখার আহ্বায়ক মাহমুদ হাসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্যসচিব আব্দুল মোত্তালিব, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, দিনাজপুর জেলা কমিটির সংগঠক সৈয়দ সাইফুল ইসলাম, ছাত্র ফেডারেশনের ফুলবাড়ী শাখার আহ্বায়ক সাকিরুল ইসলাম প্রমুখ।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন