[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকায় আগুন

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি সুনামগঞ্জ

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোটে আগুন | ছবি: পদ্মা ট্রিবিউন    

সুনামগঞ্জ তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে একটি আবাসিক নৌকায় (হাউজবোট) ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।  শুক্রবার সন্ধ্যায় উপজেলার নিলাদ্রী লেকপাড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাওর ভ্রমণ শেষে ১২ পর্যটককে নিয়ে ‘রাহাবার’ নামের আবাসিক নৌকাটি রাত যাপনের জন্য নিলাদ্রী এলাকায় ভিড়েছিল। পরে একটি মোবাইল ফোনের চার্জার থেকে আগুন সৃষ্টি হয় এবং তা দ্রুত পুরো নৌকায় ছড়িয়ে পড়ে। এতে নৌকার প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়। তবে পর্যটকরা দ্রুত নিরাপদ স্থানে চলে যেতে সক্ষম হন। আগুনের বিস্তার রোধ করতে আশপাশের অন্যান্য আবাসিক নৌকাগুলো দ্রুত সরে নেওয়া হয়। স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে এলেও আগুনের তীব্রতা বেশি থাকায় নৌকাটি পুরোপুরি পুড়ে যায়।

এ বিষয়ে তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে নৌকাটির ব্যাপক ক্ষতি হয়েছে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন