[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষার হলে ছেলে

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি বরগুনা

বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষায় দিচ্ছেন এসএসসি পরিক্ষার্থী মো. খাইরুল ইসলাম | ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুর শোক বুকে চেপে রেখে এসএসসি পরীক্ষায় বসতে হলো খাইরুল ব্যাপারী নামের এক শিক্ষার্থীকে। আজ বুধবার সকালে বাবার লাশ বাড়িতে রেখেই পরীক্ষাকেন্দ্রে যায় সে।

খাইরুল বরগুনা জেলার বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী। তার বাবার নাম আমজেদ ব্যাপারী (৬৩)। তিন ভাইবোনের মধ্যে খাইরুল ছোট। তাদের বাড়ি বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভাগলের পাড় গ্রামে।

পরিবার সূত্রে জানা যায়, আমজেদ ব্যাপারী গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। কিছুক্ষণের মধ্যে হৃদ্‌যন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে মারা যান তিনি। আমজেদ ব্যাপারী পেশায় দিনমজুর ছিলেন। তাঁর উপার্জিত অর্থ দিয়েই সন্তানদের পড়ালেখার খরচ চলত।

এলাকাবাসী জানান, আমজেদের মৃত্যুতে তাঁর পরিবার বিপর্যয়ের মধ্যে পড়েছে। আজ বুধবার সকালে বাবার লাশ বাড়িতে রেখেই খাইরুল তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ে পরীক্ষা দিতে যায় বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। ৬ নম্বর কক্ষে পরীক্ষা দেয়। আসরের নামাজের পর তাঁর বাবার লাশ দাফন করা হবে।

পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান বলেন, ‘মৃত্যুর খবর শুনে আমি খাইরুলের বাড়িতে যাই। তাকে মানসিকভাবে সান্ত্বনা দিই। পরে খাইরুল বাবার মৃত্যুর শোক ভুলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষায় অংশ নেয়।’

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন, ‘খাইরুলের বাবার মৃত্যুর খবর আমরা পেয়েছি। সে যেন সব কটি পরীক্ষায় অংশ নিতে পারে এবং ভালোভাবে পরীক্ষা দিতে পারে, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর রাখা হবে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন