[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ডেভিল হান্ট অভিযানে ১২ দিনে গ্রেপ্তার ৬ হাজারের বেশি

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক

অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী | গ্রাফিকস: পদ্মা ট্রিবিউন 

যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ সারা দেশে আরও ৫৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ৮ ফেব্রুয়ারি রাত থেকে বুধবার ১৯ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত ১২ দিনে মোট ৬ হাজার ৩৫৭ জনকে গ্রেপ্তার করা হলো।

বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্টে মঙ্গলবার বিকেল থেকে আজ বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে এ বিশেষ অভিযানের বাইরে বিভিন্ন মামলায় ১ হাজার ৫১ জনকে গ্রেপ্তার করা হয়।

এর আগের ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্টে’ সারা দেশে ৫০৬ জনকে গ্রেপ্তারের খবর জানায় পুলিশ সদর দপ্তর। এ সময় অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয় ১ হাজার ১৪১ জনকে।

গত ২৪ ঘণ্টার অভিযানে বেশ কিছু অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এর মধ্যে রয়েছে বিদেশি পিস্তল একটি, ম্যাগাজিন একটি, স্টিলের চাপাতি একটি, বার্মিজ চাকু দুটি, স্টিলের জং ধরা ছুরি একটি ও স্টিলের কিরিচ একটি।

৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে সন্ত্রাসী আক্রমণের শিকার হন ১৫-১৬ শিক্ষার্থী। ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে এক সভায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, শিক্ষার্থীরা ওই রাতে ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে সেখানে গিয়েছিলেন। তখন তাঁদের ওপর আক্রমণ করা হয়। এ ঘটনায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন