[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ধর্ম অবমাননা: কবি সোহেল হাসান গালিব দুই দিন রিমান্ডে

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক

কবি সোহেল হাসান গালিব | ছবি: সংগৃহীত

ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার কবি সোহেল হাসান গালিবকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ সোমবার এ আদেশ দেন।

এর আগে গতকাল রোববার কবি সোহেল হাসান গালিবকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আজ তাঁকে আদালতে হাজির করা হয়। আসামিপক্ষ রিমান্ডে না নিয়ে তাঁকে জামিন দেওয়ার আবেদন করে। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত সোহেল হাসান গালিবকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

ধর্ম অবমাননার অভিযোগে গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল হাসান গালিবকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাঁকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ। পরে আদালত সেদিন রিমান্ডে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করার আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক হুমায়ুন কবির আদালতকে লিখিতভাবে জানান, আসামি সোহেল হাসান গালিব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননা করে পোস্ট দিয়েছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন