[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চলচ্চিত্র উন্নয়নে জাতীয় পরামর্শক কমিটি পুনর্গঠন করা হলো

প্রকাশঃ
অ+ অ-

চলচ্চিত্র বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সদস্য আরিফুর রহমান, সাদিয়া খালিদ ঋতি ও তানিম নূর | ছবি: সংগৃহীত 

বিনোদন প্রতিবেদক: চলচ্চিত্রের উন্নয়ন ও সরকারকে পরামর্শ দেওয়ার জন্য 'চলচ্চিত্র বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি' পুনর্গঠন করা হয়েছে। বুধবার তথ্য মন্ত্রণালয়ের উপ সচিব সাইফুল ইসলামের স্বাক্ষরে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে ২৩ জন সদস্যের তালিকা প্রকাশ করা হয়েছে। সভাপতি হিসেবে আছেন তথ্য উপদেষ্টা এবং সদস্য সচিব হিসেবে আছেন অতিরিক্ত সচিব (চলচ্চিত্র) তথ্য মন্ত্রণালয়।

কমিটিতে সদস্য হিসেবে আছেন স্বরাষ্ট্র, শিল্প, বাণিজ্য, সংস্কৃতি, আইন ও বিচার বিভাগ এবং সংসদ বিষয়ক বিভাগের সচিবরা। এছাড়া এফডিসির ব্যবস্থাপনা পরিচালক, চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক এবং সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যানও সদস্য হিসেবে থাকবেন।

এফবিসিআই, চলচ্চিত্র পরিচালক সমিতি, প্রযোজক ও পরিবেশক সমিতি, এবং প্রদর্শক সমিতির একজন করে সদস্য থাকবেন। সদস্যদের মধ্যে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের অধ্যাপক আ আল মামুন, চলচ্চিত্র নির্মাতা আরিফুর রহমান, তানিম নূর, বঙ্গ অ্যাপের চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান, সাংবাদিক সাদিয়া খালিদ ঋতি, এবং নির্মাতা আহমেদ সালেকীন।

চলচ্চিত্র নির্মাতা আরিফুর রহমান জানান, “চলচ্চিত্র রাষ্ট্রের একটি হাতিয়ার হতে পারে; সিনেমার মাধ্যমে দেশের প্রতিনিধিত্ব করা যায়। আশা করছি, এই কমিটিতে যুক্ত হলে চলচ্চিত্র শিল্পে ভালো ভূমিকা রাখতে পারব।”

এই কমিটির কাজ হবে চলচ্চিত্র নীতিমালার আলোকে চলচ্চিত্র শিল্পের উন্নয়নে পরামর্শ ও সুপারিশ দেওয়া।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন