[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঘুমের মধ্যে বিষধর সাপের কামড়ে প্রাণ গেল কলেজছাত্রীর

প্রকাশঃ
অ+ অ-

 

লাশ | প্রতীকী ছবি

প্রতিনিধি বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিষধর সাপের কামড়ে মাইশা আনজুম (১৭) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে শিবগঞ্জ পৌর এলাকার তেঘরী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মাইশা চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তি হয়েছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল রাতেও শয়নকক্ষে খাটের ওপর ঘুমিয়ে ছিল মাইশা। সঙ্গে ছিল ছোট বোন মোবাশ্বিরা। রাত দুইটার দিকে ঘুমন্ত মাইশার পায়ে বিষধর সাপ কামড় দিলে চিৎকার করে ওঠে সে। ওই রাতেই শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

মাইশার বাবা মজনু মিয়া বলেন, পরে অনেক খুঁজেও সাপটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রউফ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন