[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

‘রাফসান দ্য ছোট ভাই’-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রকাশঃ
অ+ অ-

ইফতেখার রাফসান, যিনি রাফসান দ্য ছোটভাই নামে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ও জনপ্রিয় | ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ‘রাফসান দ্য ছোট ভাই’ নামে পরিচিত কনটেন্ট নির্মাতা ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ‘ব্লু ড্রিংকস’ নামে একটি পানীয় বাজারজাত করার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ মামলা হয়।

ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর সম্প্রতি এ মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খাদ্য পরিদর্শক কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। কামরুল ইসলামই ‘ব্লু ড্রিংকস’ বাজারজাত করার অভিযোগে সম্প্রতি ইফতেখার রাফসানের বিরুদ্ধে ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতে মামলাটি করেছিলেন।

বাংলাদেশে জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদের মধ্যে অন্যতম ‘রাফসান দ্য ছোট ভাই’। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর লাখ লাখ অনুসারী রয়েছে। সম্প্রতি একটি বিষয় ঘিরে তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কনটেন্টের আয়ের অর্থ দিয়ে তিনি একটি গাড়ি কিনে মা–বাবাকে উপহার দিয়েছিলেন। এ নিয়ে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন