পাবনার নতুন পুলিশ সুপার আহাদ
![]() |
| আব্দুল আহাদ | ছবি: সংগৃহীত |
নিজস্ব প্রতিবেদক: পাবনার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন উপপুলিশ কমিশনার মো. আ. আহাদ।
রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরার সই করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিএমপির উপপুলিশ কমিশনার (গোয়েন্দা-ওয়ারী বিভাগ) মো. আ. আহাদকে পাবনার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব দেওয়া হলো। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে।
জানা গেছে, ২০২১ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের জন্য ‘বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম)-সেবা’ পদক পান তিনি।
আব্দুল আহাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ২৬ ব্যাচের শিক্ষার্থী। ২৫ তম বিসিএসে তিনি পুলিশ ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হন। এছাড়া তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের (জুবফ) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Comments
Comments