ভক্তের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, সমালোচনার মুখে তাপসী
![]() |
| তাপসী পান্নু | অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে |
বিনোদন ডেস্ক: গতকালই সেলফি তুলতে আসা এক ভক্তের সঙ্গে বিবাদে জড়িয়ে তোপের মুখে পড়েন দক্ষিণি তারকা রামচরণ। এবার প্রায়ই একই ধরনের ঘটনায় সমালোচনার মুখে বলিউড অভিনেত্রী তাপসী পান্নু।
ভক্ত-অনুসারী থেকে পাপারাজ্জিদের সঙ্গে এর আগেও বহুবার বিতর্কে জড়িয়েছেন তাপসী। তাই নতুন ঘটনা নিয়ে প্রবল সমালোচনার মুখে অভিনেত্রী। খবর টাইমস অব ইন্ডিয়ার
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে তাপসীর একটি ভিডিও। যেখানে দেখা গেছে, এক তরুণ তাপসীর সঙ্গে সেলফি তোলার জন্য তাঁর পেছনে ছুটছেন। কিন্তু তাপসী একেবারেই পাত্তা দেননি তাঁকে। উল্টো বিরক্তি প্রকাশ করেন।
![]() |
| তাপসী পান্নু | ইনস্টাগ্রাম থেকে |
তারপর তাপসী গাড়িতে উঠতে গেলে সেখানেও পৌঁছে যান ওই তরুণ। রীতিমতো বিরক্ত হয়ে যুবকের মুখের ওপরই গাড়ির দরজা বন্ধ করে দেন তাপসী। এই ভিডিও ছড়িয়ে পড়তেই তাপসীর সমালোচনা চলছে অন্তর্জালে। এ ঘটনা নিয়ে তাপসীর মন্তব্য পাওয়া যায়নি।
কয়েক মাস আগে গোপনে বিয়ে করেছেন তাপসী। সে সময়ও সংবাদমাধ্যমের সঙ্গে তাপসীর ব্যবহার নিয়ে নেটপাড়ায় ঝড় উঠেছিল। তা নিয়ে তাপসী জানিয়ে ছিলেন, ‘আসলে আমি ঠিক বুঝতে পারছিলাম না যে বিয়ের মতো ব্যক্তিগত বিষয়কে চর্চায় আনব কি না। আসলে প্রথম থেকেই আমি ব্যক্তিগত জীবনটাকে কখনোই সবার সামনে তুলে ধরতে চাইনি। আমার বিয়েতে কারা আসছেন, কারা আসছেন না। কিংবা বরের ব্যাপারে কোনো তথ্য লুকাতে চাইনি। আমার একমাত্র উদ্দেশ্যই ছিল ব্যক্তিগত অনুষ্ঠানকে একেবারেই ব্যক্তিগত রাখা।’


Comments
Comments