[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কুষ্টিয়ায় লালনের স্মরণে সীমিত পরিসরে উৎসব আজ

প্রকাশঃ
অ+ অ-

আধ্যাত্মিক বাউল সাধক ফকির লালন শাহ | ছবি: সংগৃহীত

প্রতিনিধি কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়াতে লালনের আখড়াবাড়িতে লালন স্মরণোৎসব আজ রোববার। ইতিমধ্যে বেশ কয়েকজন বাউল সাধু আখড়াবাড়িতে জমায়েত হয়েছেন। লালন একাডেমি প্রতিবছর এই উৎসব তিন দিনব্যাপী আয়োজন করলেও এবার রমজানের কারণে তা হচ্ছে না। এ ছাড়া বন্ধ রাখা হয়েছে গ্রামীণ মেলা।

লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা বলেন, পবিত্র রমজানের কারণে এবারের লালন স্মরণোৎসব আয়োজন খুবই সীমিত করা হয়েছে। আজ বেলা তিনটায় লালন একাডেমি মিলনায়তনে ছোট পরিসরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি থাকবেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বাউলেরা বলছেন, ফকির লালন শাহ ছেঁউড়িয়ার তাঁর আখড়াবাড়িতে চৈত্রের দোলপূর্ণিমা রাতে বাউলদের নিয়ে সাধুসঙ্গ করতেন। তাঁর মৃত্যুর পরও এ উৎসব চালিয়ে আসছেন তাঁর ভক্ত অনুসারীরা। এ জন্য এবারও আখড়াবাড়িতে তাঁরা বেশ কয়েকজন ইতিমধ্যে চলে এসেছেন। অষ্টপ্রহর কাটিয়ে তাঁরা আবার নিজ নিজ ধামে ফিরে যাবেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন