[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সিরাজগঞ্জে মহাসড়কে কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে আগুন

প্রকাশঃ
অ+ অ-

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত ১০টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কে উল্লাপাড়ার নবগ্রাম এলাকায় |  ছবি: সংগৃহীত

প্রতিনিধি সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মহাসড়কে করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত ১০টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া পৌর শহরের নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

আগুনে গাড়ির ভেতরে থাকা বেশ কিছু মালামাল পুড়ে যায়। খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাত ১০টার দিকে পাবনা থেকে ঢাকাগামী করোতোয়া পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে আগুন লাগিয়ে চলে যায় দুর্বৃত্তরা।

এতে গাড়ির ভেতরে থাকা বেশ কিছু মালামাল পুড়ে যায়। তবে গাড়ির চালক ও তাঁর সহকারী অক্ষত আছেন। খবর পেয়ে উল্লাপাড়া থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন