[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পরীর বাসায় রাজ, বললেন, ‘আমরা ভালো আছি, ঠিকঠাক আছি’

প্রকাশঃ
অ+ অ-

সন্তান রাজ্যকে সঙ্গে নিয়ে একটি অনুষ্ঠানে পরীমনি ও শরীফুল রাজ | ফাইল ছবি

বিনোদন প্রতিবেদক: গত মঙ্গলবার দুপুরে যখন শরীফুল রাজের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়, তখন পরীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত পাওয়া গিয়েছিল তাঁর কথায়। রাজ বলেছিলেন, ‘এ জীবনে আমি অনেক ঝামেলা ফেস করেছি। আর করতে চাই না। জীবনটা স্বাভাবিক চাই, শান্তি চাই। আর কোনো ঝামেলায় জড়াতে চাই না।’ তাঁর মন্তব্যে, ‘বাচ্চার জন্য হলেও আমার জীবনটা ঠিকঠাক করতে হবে। সে এখন বড় হচ্ছে। আরও পাঁচ-ছয় বছর পরে সে ভালোভাবে চলাফেরা করবে, কথা বলবে। তার একটা সুন্দর জীবন দিতে চাই।’

তিন দিন পর সেই ইঙ্গিতই সত্যি হলো। বুধবার রাতে সন্তানসহ রাজ ও পরীমনিকে একসঙ্গে দেখা গেল। এতে প্রায় তিন মাস পর দ্বন্দ্ব ভুলে এক ছাদের নিচে ফিরলেন তাঁরা। ওই দিন রাতে গান বাংলা অফিসে রাজ, পরীমনি ও রাজ্যকে নিয়ে কেক কাটেন গান বাংলার দুই কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী। এমন একটি ভিডিও ও বেশ কয়েকটি ছবি বৃহস্পতি সকাল নয়টার দিকে তাপসের ফেসবুক ভেরিফায়েড পেজে প্রকাশিত হয়। 

নিচে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘রাজ্য বাবার জন্মদিন উদ্‌যাপন করা হচ্ছে টিএমের পক্ষ থেকে।’ ছবিগুলো আজ সারা দিনই ফেসবুকের বিভিন্ন গ্রুপে ঘুরে বেড়াচ্ছে।

বৃহস্পতিবার রাতে বিষয়টি জানতে রাজের সঙ্গে যখন যোগাযোগ করা হয়, তখন তিনি রাজধানীর বসুন্ধরায় পরীমনির বাসায় রাজ্যকে নিয়ে খেলছিলেন।  রাজ বলেন, ‘রাজ্যের সঙ্গে খেলা করছি, সময় দিচ্ছি। অনেক দিন পর ওকে ভালোমতো কাছে পেয়েছি। রাজ্যও আমাকে  কাছে পেয়ে খুবই মজা করছে, হাসছে, খেলছে।’

রাজ জানালেন, গত রাতে বসুন্ধরার বাসায় ফিরেছেন তিনি, ‘আমি এখন বসুন্ধরার বাসায়। আমি ও পরীমনি একসঙ্গেই আছি। গত রাতে বাসায় ফিরেছি। ঠিকঠাক আছি, ভালো আছি। বাবুকে সময় দিচ্ছি। এ কারণে এখন বেশি কথা বলতে পারছি না। পরে কথা বলব এ বিষয়ে।’

গত ২০ মে পরীমনিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। এরপর ২৯ মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দুজনের সম্পর্ক আরও খারাপ হয়। এর পর থেকে দুজন আলাদা থাকছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন