[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-

ট্রেনে কাটা পড়ে মৃত্যু | প্রতীকী ছবি

প্রতিনিধি জয়পুরহাট: জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় আবুল কাশেম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পাঁচবিবি রেলস্টেশন এলাকায় আজ সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

আবুল কাশেমের বাড়ি পাঁচবিবি উপজেলার দমদমা গ্রামে। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃদ্ধ আবুল কাশেম আজ সকালে পাঁচবিবি রেলস্টেশন এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় লোকজন ঘটনাটি সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে মুঠোফোনে ঘটনাটি জানান। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্বজনেরা বৃদ্ধের লাশটি তাঁর বাড়িতে নিয়ে যায়। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি পায়নি।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন বলেন, পাঁচবিবি রেলস্টেশন এলাকায় রেললাইন পার হওয়ার সময় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তবে আমরা পাইনি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন