[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ইতিহাস গড়তে কাতারে দীপিকা

প্রকাশঃ
অ+ অ-

দীপিকা পাড়ুকোন |  ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: কাতার বিশ্বকাপে ভারত না থেকেও আছে। আর এই ‘আছে’–এর মূলে আছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। রীতিমতো ইতিহাস গড়তে চলেছেন এই তারকা। ভারতের প্রথম অভিনেত্রী হিসেবে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করার সম্মান অর্জন করবেন। এর আগে অবশ্য বিশ্বকাপের থিম সংয়ে পারফর্ম করেছিলেন বলিউডের আইটেম ড্যান্সার নোরা ফাতেহি। এবার ফাইনালে ট্রফি উন্মোচন করবেন বলিউড অভিনেত্রী দীপিকা।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যে ভারত ছেড়েছেন এই অভিনেত্রী। আজ শনিবার কাতার যাওয়ার উদ্দেশ্যে মুম্বাই বিমানবন্দরে এলে ফটোগ্রাফারদের মুখোমুখি হন এই অভিনেত্রী। তখন এক ফটোগ্রাফার তাঁকে বলেন, ‘ম্যাডাম, মেসির সঙ্গে একটা সেলফি তুলে শেয়ার করবেন, আমরা মেসির অনেক বড় ভক্ত।’ উত্তরে দীপিকা শুধু হাসলেন এবং বললেন, ‘আচ্ছা বলব।’

বিশ্বকাপ ফাইনালে লড়বে মেসির আর্জেন্টিনা ও এমবাপ্পের ফ্রান্স। ফাইনাল উপভোগ করার সঙ্গে দীপিকা তাঁর আগামী ছবি ‘পাঠান’–এর প্রচারণাও করবেন। ইতিমধ্যে ছবির প্রথম গান ‘বেশরম রং’–এ পোশাকের জন্য সমালোচিত হন দীপিকা। তাঁর পোশাক নিয়ে অভিযোগ তুলে ছবি বয়কটের ডাকও দিয়েছেন অনেকে। এ ছাড়া তাঁর গেরুয়া রঙের পোশাক নিয়ে ফুঁসে উঠেছে অনেকগুলো ধর্মীয় সংগঠন।

‘পাঠান’-এর প্রচারের জন্য বিশ্বকাপ ফাইনালে যাচ্ছেন শাহরুখ খানও। ফাইনাল খেলার স্পোর্টস ১৮ এবং জিও সিনেমার স্টুডিও ইংল্যান্ডের সাবেক ফুটবলার ওয়েইন রুনির সঙ্গে খেলা নিয়ে আলোচনাও করবেন তিনি। এ ছাড়া এই ফাইনাল খেলা মাঠে বসে দেখতে অনেক বলিউড তারকা কাতারে অবস্থান করছেন। তাঁদের মধ্যে রয়েছেন মানুষি ছিল্লার, অনন্যা পান্ডে প্রমুখ।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন