পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

এমপি শিমুল বিশ্বাসকে ‘কটূক্তির’ প্রতিবাদে এনসিপিকে পাবনায় অবাঞ্ছিত ঘোষণা

পাবনায় এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন তারা।

প্রতিনিধি পাবনা
পাবনা শহরে শনিবার সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা–কর্মীদের বিক্ষোভ
পাবনা শহরে শনিবার সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা–কর্মীদের বিক্ষোভ | ছবি: পদ্মা ট্রিবিউন

পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের বিরুদ্ধে বিষোদ্‌গারের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। একই সঙ্গে পাবনায় এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন তারা।


শনিবার সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের থানা রোড থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আব্দুল হামিদ রোডের বাণী সিনেমা হল হয়ে শহীদ চত্বরের সামনে গিয়ে শেষ হয়।


পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, সদস্যসচিব কমল শেখ টিটু, যুগ্ম আহ্বায়ক দীপঙ্কর সরকার জিতু, দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক এস এম আদনান উদ্দিন এবং পাবনা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হারুন অর রশীদ বাদশাসহ অনেকে।


বক্তারা বলেন, শুক্রবার (১০ জুলাই) দুপুরে পাবনার শহীদ চত্বর পরিদর্শনের সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং একই দিন নাটোরে অনুষ্ঠিত সমাবেশে দলটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার পাবনা সদর আসনের সংসদ সদস্য শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তি ও মিথ্যাচারমূলক বক্তব্য দিয়েছেন। তারা ওই বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান।


এর আগে শনিবার সকালে একই দাবিতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পাবনা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।


জেলা জাসাসের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর আলোকচিত্রী খালেদ হোসেন পরাগের নির্দেশনায় পাবনা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা জাসাসের সদস্যসচিব আব্দুল মান্নান ভূঁইয়া, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক এস এম আদনান উদ্দিন, সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমন্বয়ক ইউসুফ আরফান বিপ্লব, পাবনা সদর পৌর জাসাসের আহ্বায়ক সিরাজুল ইসলাম হীরা, সদর উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম তরু, আটঘড়িয়া উপজেলা জাসাসের সদস্যসচিব ফয়সাল আবু জারসহ অনেকে।

রাজনীতি থেকে আরও পড়ুন

How did this article make you feel?

Related Articles

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.