পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সা. সম্পাদক ডিবি হেফাজতে

নিজ বাসা থেকে তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়

প্রতিনিধি নারায়ণগঞ্জ
শফিকুল ইসলাম দেলোয়ার
শফিকুল ইসলাম দেলোয়ার | ছবি: সংগৃহীত

বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ারকে হেফাজতে নিয়েছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।


সোমবার রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার কাশীপুর আমবাগান এলাকার নিজ বাসা থেকে তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।


বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিষয় যাচাই-বাছাইয়ের জন্য তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে এখনো আটক বা গ্রেপ্তার দেখানো হয়নি। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুনির্দিষ্ট কিছু পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.