বোমা হামলার শঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কতা জারি
পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে
বোমা হামলার আশঙ্কায় দেশের সব জেলা ও পুলিশ এলাকায় (রেঞ্জে) সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৭ আগস্ট) রাতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার রাতে পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সারা দেশে বোমা হামলার আশঙ্কার কথা জানা গেছে। এ পরিস্থিতিতে জেলার বিভিন্ন এলাকায় রাতে টহল, ভ্রাম্যমাণ ডিউটি ও তল্লাশিচৌকিতে (চেকপোস্টে) দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
দায়িত্ব পালনের সময় কোনো ধরনের অপ্রীতিকর বা সন্দেহজনক ঘটনা নজরে এলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে বলা হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এরই মধ্যে বেতার বার্তার মাধ্যমে দেশের সব এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ইউনিটের প্রধানদের বার্তার (মেসেজের) মাধ্যমেও বিষয়টি জানানো হয়েছে।
How did this article make you feel?