পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: ইসি মাছউদ

খুব দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

নিজস্ব প্রতিবেদক ঢাকা
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ | ছবি: সংগৃহীত

পদত্যাগের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার এখতিয়ার একমাত্র নির্বাচন কমিশনের। এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।


নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। তিনি আজ (২৪ জুলাই) পদত্যাগ করেছেন। ইনশাআল্লাহ, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার নিজেই রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।’


বিদ্যমান সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩৫০ জন সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। সেই অনুযায়ী নির্বাচন কমিশন ভোটার তালিকা তৈরি করবে। এরপর ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল। ইসি আব্দুর রহমানেল মাছউদ জানান, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মতো করে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এরপর ভোট প্রয়োজন হলে ভোট গ্রহণ করা হবে, আর একক প্রার্থী থাকলে তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে।


আগামীকাল শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় নির্বাচন কমিশনের কার্যক্রম বন্ধ থাকবে। আগামী রোববার বা তার পরে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এ বিষয়ে আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘খুব দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’

বাংলাদেশ থেকে আরও পড়ুন

How did this article make you feel?

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.