শরীয়তপুরে সড়কে ছাত্রলীগের মিছিল
মিছিলে ব্যবহার করা ব্যানারে লেখা ছিল—‘অবৈধ আইসিটি ট্রাইবুনালের অন্যায়ের রায়ের বিরুদ্ধে গণবিক্ষোভ ও প্রতিবাদ মিছিল; আয়োজনে শরীয়তপুর জেলা ছাত্রলীগ’।
শরীয়তপুরের একটি সড়কে মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। শুক্রবার বিকেলে শরীয়তপুর সদর উপজেলার একটি সড়কে মিছিলটি বের করা হয়। মিছিলে ব্যবহার করা ব্যানারে লেখা ছিল—‘অবৈধ আইসিটি ট্রাইবুনালের অন্যায়ের রায়ের বিরুদ্ধে গণবিক্ষোভ ও প্রতিবাদ মিছিল; আয়োজনে শরীয়তপুর জেলা ছাত্রলীগ’।
ওই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছাত্রলীগ ও আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতারা ভিডিওটি নিজেদের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন। মিছিল থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার এবং আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার দাবি জানান। মিছিলে অংশগ্রহণকারীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের নামে বিভিন্ন স্লোগানও দিয়েছেন।
কিছুদিন ধরে শরীয়তপুরের বিভিন্ন স্থানে মিছিল করছেন আওয়ামী লীগ এবং দলের সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। গত এক মাসে শরীয়তপুর জেলার অন্তত ১২টি স্থানে মিছিল করেছেন তাঁরা।
নাম প্রকাশ না করার শর্তে আত্মগোপনে থাকা ছাত্রলীগের এক নেতা বলেন, ‘পুলিশ ও বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা মিলে আমাদের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা মামলা দিচ্ছে। আমাদের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তার করা হচ্ছে। এর প্রতিবাদে আমরা বিভিন্ন স্থানে মিছিল করেছি। প্রহসনের বিচার করার জন্য অবৈধ আইসিটি ট্রাইবুনালের অন্যায়ের রায়ের বিরুদ্ধে আমরা গণবিক্ষোভ করেছি। গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থেকে আমরা ঝটিকা মিছিল করেছি।’
শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এমন সংগঠন আজ মিছিল করেছে—এই তথ্য তাঁদের কাছে নেই। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে। আইন অমান্য করে যদি কেউ মিছিল করে থাকেন এবং তার প্রমাণ পাওয়া যায়, তাহলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে যাঁরা নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল করেছিলেন, তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
How did this article make you feel?
Related Articles
শরীয়তপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
Jun 06, 2026 · 1 min
5 shared tags
বরিশালে বিস্ফোরক মামলায় মৃত চার আওয়ামী লীগ নেতা আসামি, প্রশ্ন উঠেছে তালিকা নিয়ে
Jul 04, 2026
2 shared tags
নরসিংদী জেলা আওয়ামী লীগ উপদেষ্টার বিএনপিতে যোগ দেওয়ার ঘোষণা
Jul 03, 2026
2 shared tags
চট্টগ্রাম বন্দর ইজারার প্রতিবাদে শাহবাগে সমাবেশ, মশাল মিছিল
Jul 03, 2026
2 shared tags