পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান ঢাকায় আটক

তিনি বাসাটিতে লুকিয়ে ছিলেন।

গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি মোস্তাফিজুর রহমান
গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি মোস্তাফিজুর রহমান | ছবি: পদ্মা ট্রিবিউন

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমানকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।


গতকাল সোমবার দিবাগত রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে মাহফুজুর রহমানকে আটক করা হয়। মঙ্গলবার ডিবির গুলশান বিভাগের উপকমিশনার আ ফ ম আনোয়ার হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।


আনোয়ার হোসেন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত দুইটার দিকে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে আটক করা হয়। তিনি বাসাটিতে লুকিয়ে ছিলেন।


আনোয়ার হোসেন খান বলেন, মহাখালীতে ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের ঘটনায় করা মামলায় মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করা হতে পারে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.