পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির হাইকোর্টে জামিন

বৃহস্পতিবার আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল

নিজস্ব প্রতিবেদক ঢাকা
হত্যার শিকার ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ
হত্যার শিকার ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ | ফাইল ছবি

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান মহিনকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।


গত ২৮ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি সৈয়দ হাসান যুবাইরের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।


তবে এই জামিনাদেশ স্থগিত চেয়ে বৃহস্পতিবার আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।


২০২৫ সালের ৯ জুলাই রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে লাল চাঁদ ওরফে সোহাগকে একদল লোক পাথরের আঘাতে হত্যা করে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।


পরদিন নিহতের বোন মঞ্জুয়ারা বেগম রাজধানীর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।


এ মামলায় গত ১২ জুলাই ২১ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.