[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ট্রাক-লরির সঙ্গে যানজটে আটকা ট্রেন, ভিডিও ভাইরাল

প্রকাশঃ
অ+ অ-
সড়কে অন্যান্য যানবাহনের সঙ্গে যানজটে আটকে রয়েছে একটি ট্রেন। গতকাল চট্টগ্রাম নগরের সল্টগোলা এলাকায় | ছবি: ভিডিও থেকে নেওয়া

সড়কে যানজটে পড়ে ট্রাক বা বাস থেমে থাকা স্বাভাবিক ঘটনা হলেও, এবার যানজটে ট্রেন আটকে থাকার এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেছে। মঙ্গলবার চট্টগ্রাম নগরের সল্টগোলা রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।

হঠাৎ যানজটে ট্রেন আটকে থাকার এই দৃশ্য দেখে পথচারীদের অনেকেই ভিডিও ধারণ করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। নেটিজেনরা এই ভিডিও নিয়ে নানা মন্তব্য করেন। কেউ লেখেন, ‘ট্রাকের যানজটে আটকে গেল ট্রেন’, আবার কেউ লেখেন, ‘জ্যামে আটকে পড়ল ট্রেন, আমাদের দেশে সবই সম্ভব।’

রেলকর্মীদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর থেকে বিকেলের মধ্যে এই ঘটনা ঘটে। চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী কামরা (কনটেইনার) নিয়ে ট্রেনটি হালিশহরের পণ্যবাহী ইয়ার্ড স্টেশনে যাচ্ছিল। বন্দর থেকে বের হওয়ার পর কাভার্ড ভ্যান ও লরির চাপের কারণে সল্টগোলা রেলক্রসিংয়ে ট্রেনটি আটকে পড়ে।

২৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, ট্রেনের ইঞ্জিন সড়কের ওপর চলে এলেও গাড়ি চলাচল বন্ধ হয়নি। রেলক্রসিংয়ের ওপর দিয়েই কাভার্ড ভ্যান ও লরি চলাচল করতে থাকে। এ সময় সড়কের দুই পাশেও যানবাহনের জট তৈরি হয়। ট্রেনের ইঞ্জিন থেকে কয়েকবার বাঁশি (হুইসল) দেওয়া হলেও গাড়ি চলাচল থামেনি।

চট্টগ্রামের গোসাইলডাঙা ইয়ার্ডের প্রধান (মাস্টার) মাহমুদুল হাসান বলেন, সল্টগোলা ক্রসিংয়ে ট্রেন আটকে যাওয়ার ভিডিওটি তাঁদের নজরে এসেছে। তিনি জানান, সম্ভবত বিকেলের দিকে এই ঘটনা ঘটেছে, কারণ তখন ওই সড়কে প্রচণ্ড যানজট থাকে।

এই পরিস্থিতির জন্য গাড়িচালকদের দায়ী করে তিনি বলেন, ওই এলাকায় ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় আট কিলোমিটার। পণ্য নিয়ে যাওয়ার সময় গতি আরও কম থাকে। চালকদের মধ্যে আগে যাওয়ার প্রতিযোগিতা থাকায় এই জট তৈরি হয়েছে। তিনি আরও জানান, এই ক্রসিং দিয়ে প্রতিদিন গড়ে ১৩-১৪টি পণ্যবাহী ও তেলবাহী ট্রেন চলাচল করে। তবে সড়কটি অনেক বেশি প্রশস্ত হওয়ায় সেখানে কোনো প্রতিবন্ধক বা গেট নেই।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন