[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজশাহীতে আওয়ামী লীগের ইফতার পার্টি ও শপথের ভিডিও ভাইরাল

প্রকাশঃ
অ+ অ-
রাজশাহীতে জেলা ও মহানগর আওয়ামী লীগের ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাজশাহীর একটি রেস্তোরাঁয় | ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজশাহীতে জেলা ও মহানগর আওয়ামী লীগের ব্যানারে ইফতার পার্টি করে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে ফিরিয়ে আনার শপথ নেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটিতে কারও মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না; যাঁদের দেখা যাচ্ছে, তাঁদের মুখেও মাস্ক পরা ছিল।

ভিডিওতে দেখা যায়, কারাবন্দী রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে মুক্ত না করা পর্যন্ত রাজপথে সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ নিচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতা-কর্মীরা।

অনুসন্ধানে জানা গেছে, মঙ্গলবার রাজশাহীর একটি মিলনায়তনে এই ইফতার পার্টির আয়োজন করা হয়। অন্য একটি অনুষ্ঠানের কথা বলে মিলনায়তনটি ভাড়া নেওয়া হয়েছিল। পরে সেখানে জেলা ও মহানগর আওয়ামী লীগের ব্যানারে ইফতার ও শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে ৬০ থেকে ৭০ জন উপস্থিত ছিলেন, যাঁদের সবাই মূলত তৃণমূলের নেতা-কর্মী।

মঙ্গলবার রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের অনেক নেতা-কর্মী এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যে এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া শুরু করেছে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইফতার পার্টি করার আইনগত কোনো সুযোগ নেই। আমরা এ ধরনের কোনো অনুষ্ঠানের খবর পাইনি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খোঁজ নিয়ে দেখছি।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন