[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ভালুকায় শ্রমিক দীপুকে পুড়িয়ে হত্যা: আরও দুই আসামি গ্রেপ্তার

প্রকাশঃ
অ+ অ-
হত্যার করে দিপু চন্দ্র দাসের মরদেহ একটি গাছের সঙ্গে বেঁধে পুড়িয়ে দেওয়া হয় | ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাসকে (২৭) পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ভালুকা উপজেলার বাটাজোর ডাকুরিয়া গ্রামের সিয়াম আহম্মেদ (১৯) ও হবিরবাড়ি ইউনিয়নের কড়ইতলা গ্রামের আবদুল্লাহ (২৮)। এ নিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় এখন পর্যন্ত মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হলো।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এই দুজনকে শনাক্ত করা হয়। 

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তার হওয়া আসামিরা সরাসরি ঘটনাস্থলে উপস্থিত থেকে দীপুর মরদেহ গাছে ঝুলানো অবস্থায় রশি টেনে স্লোগান দিয়েছিলেন। তাঁরা উপস্থিত জনতাকে উত্তেজিত করে লাশের ওপর নির্যাতন করতে উৎসাহিত করেন। এই মামলায় গ্রেপ্তারকৃতদের মধ্যে ১২ জন ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ‘পাইওনিয়ার নিটওয়্যারস’ কারখানার কর্মী দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয়। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজকের একটি গাছে ঝুলিয়ে তাঁর মরদেহে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ভাই অপু চন্দ্র দাস অজ্ঞাতপরিচয় ১৫০ জনকে আসামি করে মামলা করেছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন