[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শপিং মলে ভাঙচুরের ঘটনায় উত্তরায় ১২ জন গ্রেপ্তার

প্রকাশঃ
অ+ অ-
রোববার রাত ১১টার দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ সড়কে অবস্থিত স্কয়ার শপিং মলে ভাঙচুরের ঘটনা ঘটে। ঢাকা। ১৬ মার্চ | ছবি: পদ্মা ট্রিবিউন 

রাজধানীর উত্তরায় এক রিকশাচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে এমন গুজব ছড়িয়ে একটি বিপণিবিতানে ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ মামলায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার রাত ১১টার দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ সড়কে অবস্থিত স্কয়ার শপিং মলে ভাঙচুরের ঘটনা ঘটে। কথাকাটাকাটির জেরে রিকশাচালকেরা অভিযোগ করেন, বিপণিবিতানের নিরাপত্তাকর্মীরা এক রিকশাচালককে ভেতরে নিয়ে পিটিয়ে হত্যা করেছেন। এই গুজবের প্রভাবে রিকশাচালকেরা ভাঙচুর চালায় এবং বিপণিবিতানের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক দফা চেষ্টা চালায়। পরে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে যান।

রাতেই ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে যান। তিনি রিকশাচালকদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরবর্তীকালে সকালেও ঘটনাস্থলে উত্তেজনা ছিল।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ বলেন, একটি বিপণিবিতানের সামনে রিকশা দাঁড়ানোকে কেন্দ্র করে নিরাপত্তাকর্মী ও রিকশাচালকদের মধ্যে রাতের দিকে কথাকাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তিনি বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে একজন রিকশাচালকের সঙ্গে বিপণিবিতানের নিরাপত্তাকর্মীদের কথাকাটাকাটি ও মারধরের দৃশ্য। পরে ওই রিকশাচালক চলে যান।

ওসি জানান, পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে। বিপণিবিতানের মালিকেরা আরেকটি মামলা করবেন। এখনো সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।

ক্ষুব্ধ রিকশাচালকেরা অভিযোগ করেন, বিপণিবিতানের নিরাপত্তাকর্মীরা ভেতরে এক রিকশাচালককে আটকে রেখে পিটিয়ে হত্যা করেছেন। তবে ওই রিকশাচালকের পরিচয় কেউ নিশ্চিতভাবে জানাতে পারেননি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন