[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ভারতীয় হাইকমিশনের ইফতারে জামায়াত নেতারা

প্রকাশঃ
অ+ অ-
রাজধানীর একটি হোটেলে এই ইফতার মাহফিলে অংশ নেন জামায়াতে ইসলামীর নেতারা | ছবি: পদ্মা ট্রিবিউন

ঢাকায় ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। শনিবার রাজধানীর একটি হোটেলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দলটি জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং কেন্দ্রীয় প্রচার ও গণমাধ্যম (মিডিয়া) বিভাগের সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ওই অনুষ্ঠানে অংশ নেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইফতার মাহফিলে দেশের রাজনীতিবিদ, বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধি ও বিশিষ্ট নাগরিকেরা উপস্থিত ছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন